ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • প্রথম ওভারেই তাসকিনের আঘাত

    প্রথম ওভারেই তাসকিনের আঘাত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। হারারে স্পোর্টস ক্লাবে খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

    ওয়াইড ডেলিভারি দিয়েই দিনের শুরুটা করেন তাসকিন। প্রথম ওভারের শেষ বলে তাসকিন ফিরিয়ে দিলেন জিম্বাবুয়ে ওপেনার টিনাশে কামুনহুকামউইকে। ৫ বলে ১ রান করেন কামুনহুকামউই।

    প্রথম ওয়ানডেতে ১৫৫ রানে জিতেও পুরোপুরি তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডাররা হতাশ করেছে। এক পর্যায়ে স্কোরশিটে ৭৪ উঠতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। সেখান থেকে স্কোরটা টেনে নিয়েছে ২৭৬ পর্যন্ত। তবে কোন রান না করেই ফিরে গেছেন তামিম। সেখানে তিন নম্বরে ব্যাট করতে নেমে সাকিব থেমেছেন ১৯ রানে।

    সে কারণেই সিরিজের দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের কাছে রান চান তামিম। নিজে ফিরতে চান রানে, সাকিবের কাছেও বড় স্কোরের প্রত্যাশা তামিমের। 

    প্রথম ম্যাচ জিতলেও জিম্বাবুয়েকে ছেড়ে কথা বলার কিছুই নেই। কেননা ঘরের মাঠে জিম্বাবুয়ে বরাবরই শক্তিশালী। ব্যাট হাতে ব্রেন্ডন টেলর, রেগিস চাকাভা এবং ওয়েসলি ম্যাধভেরেরা যে কোনো সময়ই ভয়ঙ্কর হয়ে ওঠার যোগ্যতা রাখেন। আর বোলিংয়ে তাদের তো ব্লেসিং মুজারাবানি এবং টেন্ডাই চাতারারা আছেনই। তাই সিরিজ জিততে হলে দলীয় পারফরম্যান্সের কোনো বিকল্প নেই।

    বাংলাদেশ দল: 
    তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

    জিম্বাবুয়ে দল: 
    ব্রেন্ডন টেইলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ওয়েসলি মাধেভেরে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ