ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

    পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। অবশ্য পরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়। হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। এ ঘটনাকে ‘অমানবিক আক্রমণ’ বলে নিন্দা জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল। খবর প্রকাশ করেছে বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ের নাম সিলসিলা আলিখিল। গত শুক্রবার (১৬ জুলাই) ইসলামাবাদে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার পর দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয় বলেও জানানো হয়েছে।

    আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহরণের পর সিলসিলা আলিখিলকে ব্যাপক নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে।

    অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারাও এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, ইসলামাবাদে ভ্রমণের সময় সিলসিলা আলিখিলের গাড়িতে জোরপূর্বক উঠে পড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এবং তাকে গাড়ির মধ্যেই পেটানো হয়। পরে অপহরণকারীদের কাছ থেকে তিনি ছাড়া পান। হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পরপরই আফগান রাষ্ট্রদূতের সার্বিক নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, অপরাধীদের দ্রুত আটকের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ