ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • গ্রামবাসীর গণপিটুনিতে ২ ডাকাত নিহত

    গ্রামবাসীর গণপিটুনিতে ২ ডাকাত নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। রোববার (১১ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুছ আলীর ছেলে হুমায়ুন মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ধরমন্ডল গ্রামের ফজর রহমানের ছেলে হামিদ মিয়া (৪৫)।

    বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম।

    স্থানীয়রা জানান, শনিবার (১০ এপ্রিল) রাতে একদল ডাকাত উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    খবর পেয়ে পুলিশ ঘট্নাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হবিগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ