ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • গাঁজা আনতে না পারায় বন্ধুর হাতে বন্ধু খুন!

    গাঁজা আনতে না পারায় বন্ধুর হাতে বন্ধু খুন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই টাকা নিয়ে সেবনের জন্য গাঁজা আনতে না পারায় সাতক্ষীরার শহরতলীর কাশেমপুরে ইজিবাইক চালক সালাউদ্দীন নামে এক কিশোর খুন হয়েছে। আর এই খুনের অভিযোগে আটক হয়েছে সালাউদ্দীনের বন্ধু মাদকাসক্ত সাগর নামে আরেক কিশোর।

    এদিকে নিহত কিশোরের লাশ শনিবার (১০ এপ্রিল) রাতেই ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

    পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত সালাউদ্দীন ও গ্রেফতারকৃত সাগর দুজনই মাদকাসক্ত দুই বন্ধু। শুক্রবার (৯ এপ্রিল) রাতে সালাউদ্দীন বন্ধু সাগরের কাছ থেকে দুই টাকা নিয়েছিল গাঁজা আনার জন্য। কিন্তু পরে গাঁজা আনতে না পারায় তাদের মধ্যে ঝগড়া হয়। 

    পরে রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় সাগর তার বন্ধু সালাউদ্দীনের গলায় ছুরি মেরে বাইরে থেকে কলাপসিবল গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরদিন দুপুরে হত্যাকারী সালাউদ্দীনের অবস্থা জানায় নিজের বাবা শহিদুল ইসলাম বাবুকে। পরে বাবু নিহত সালাউদ্দীনের বাবা শাহাজান আলীকে নিয়ে ওই ঘরে গেলে হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পায়। তবে ছুরি মারার পর জনবসতি ওই এলাকায় কেউই জানতে পারল না, এ বিষয়টি নিয়ে এলাকায় কিশোর গ্যাং সংশ্লিষ্টতাসহ নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। পুলিশ মনে করছে, তদন্তে সবই বেরিয়ে আসবে।

    এ ঘটনায় নিহতের বাবা সদর উপজেলার কাশেমপুর মালিপাড়া গ্রামের শাহজান আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় সাগরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ