ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

    সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা জেলায় কভিড-১৯ মোকাবেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার তিনি পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

    আইএসপিআর বলছে, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রথমে খুলনা স্টেডিয়ামে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে স্থানীয় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। এরপর তিনি সেনাবাহিনীর টহল কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং কর্তব্যরত সেনা সদস্যদের সাথে কথা বলেন। এ ছাড়াও তিনি স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

    সেনাবাহিনী প্রধান খুলনা জেলায় চলমান ‘অপারেশন কভিড শিল্ড’র ২য় পর্বে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। চলমান করোনা মহামারির কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে সকলকে সরকার প্রদত্ত বিধি-নিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী কভিড-১৯ মহামারিসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সরকারের দিক নির্দেশনায় বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ