ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কোহলিকে টপকে গেলেন বাবর আজম

    কোহলিকে টপকে গেলেন বাবর আজম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বর্তমান ক্রিকেটের অন্যতম দুই সেরা ব্যাটসম্যানও এই দুই দেশের। একজন ভারতের অধিনায়ক বিরাট কোহলি অন্যজন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন বাবর আজম। আর ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন কোহলি। ওয়ানডে র‌্যাংকিংয়ে কোহলির ঠিক পরেই অবস্থান বাবরের। তবে টি-টোয়েন্টিতে একটা জায়গায় এবার কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর।

    শনিবার (১০ এপ্রিল) জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তান অধিনায়ক। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬ হাজার রানের মালিক হয়েছেন তিনি। এই রান করতে বাবরের লেগেছে ১৬৫ ইনিংস। আর বিরাট কোহলির লেগেছিল ১৮৪ ইনিংস।

    তবে এই মাইলফলক অর্জনে সবার শীর্ষে আছেন ক্যাবিরীয় তারকা ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান করতে তার লেগেছিল মাত্র ১৬২ ইনিংস।

    এ ছাড়া ৬ হাজার রানের মাইলফলক গড়ার তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার শন মার্শ। তিনি ১৮০ ইনিংস খেলে ছুঁয়েছেন এই মাইলফলক। এ ছাড়া আরেক সতীর্থ অ্যারন ফিঞ্চও আছেন শীর্ষ পাঁচজনের তালিকায়। ৬ হাজারি ক্লাবে প্রবেশ করতে তার লেগেছিল ১৯০ ইনিংস।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ