ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশ

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিভাগ জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। 

    এ-গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নমিবিয়া।

    সুপার-১২'এ একই গ্রুপে জায়গা পেয়েছে ভারত ও পাকিস্তান। সুতরাং গ্রুপ লিগেই সম্মুখসমরে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ। 

    গ্রুপ পর্বের ম্যাচে ভারত মুখোমুখী হবে এক প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধেও। ভারতের সঙ্গে রশিদ খানরাও রয়েছেন একই গ্রুপে।

    ২০২১ সালের ২০ মার্চের আইসিসি ব়্যাঙ্কিং অনুয়ায়ী এই গ্রুপ ভাগ করা হয়েছে। প্রথম রাউন্ডের ৮টি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে। 

    প্রথম রাউন্ডের দুটি গ্রুপ থেকে দু'টি করে দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে। সুপার-১২'এর দলগুলিকে আবার দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-১'এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে গ্রুপে লড়াই চালাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া প্রথম রাউন্ডের দু'টি দল যোগ দেবে তাদের সঙ্গে।

    গ্রুপ-২'এ রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। বাকি দু'টি দল যোগ্যতা অর্জন করবে প্রথম রাউন্ড থেকে। বাংলাদেশ যদি প্রথম রাউন্ডে গ্রুপ-বি'র চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সুপার ১২-এ। সেক্ষেত্রে কার্যত মিনি এশিয়া কাপ দেখা যেতে পারে টি-২০ বিশ্বকাপের আসরেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ