ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • স্বামীর হাত ফসকে ৯ তলা থেকে পড়ে গেলেন স্ত্রী

    স্বামীর হাত ফসকে ৯ তলা থেকে পড়ে গেলেন স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯ তলার বারান্দা থেকে স্বামীর হাত ফসকে এক তরুণীর নিচে পড়ে যাওয়ার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর স্বামীর সঙ্গে ঝগড়ার পর দৌড়ে বারান্দার রেলিংয়ে উঠে নিচে ঝাঁপ দেন। তবে স্বামী তার হাত ধরে ফেলেন।

    ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, ওই তরুণী বারান্দায় স্বামীর হাত ধরে ঝুলছেন। মুহূর্তের মধ্যে স্বামীর হাত ফসকে নিচে পড়ে যান তিনি।তবে ওই ভবনের বাসিন্দারা তরুণীর ঝুলে থাকার বিষয়টি আগে থেকেই দেখতে পেয়ে নিচে গদি পেতে রেখেছিলেন। সেই গদির ওপর পড়ায় প্রাণে বেঁচে যান তরুণী। 

    তবে গদি থাকলেও ওই তরুণী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ