ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মসজিদুল আকসায় রমজান উপলক্ষে প্রস্তুতি চলছে

    মসজিদুল আকসায় রমজান উপলক্ষে প্রস্তুতি চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাসকে বরণ করতে জেরুজালেমের আল আকসা মসজিদে পরিচ্ছন্নতা অভিযান চলছে। নতুন সাজে বর্ণিল রূপ ধারণ করে আল আকসা মসজিদের চারপাশের প্রাঙ্গণ। সাত হাজারের বেশি নারী, শিশু ও কিশোরদের অংশগ্রহণে শুরু হয় পরিষ্কার অভিযান।

    আল আকসা এসোসিয়েশন ফর কেয়ার অব অ্যান্ডোমেন্টস এন্ড ইসলামিক সেন্টিটিসরে প্রধান সাফওয়াত ফারিজ বলেন, “গত ১২ বছর যাবত এসোসিয়েশন রমজানে আগে আল আকসা মসজিদে পরিষ্কার অভিযান চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের অন্তরে আল আকসা মসজিদ ও জেরুজালেম নগরীর ভালোবাসা তৈরি করতে স্বেচ্ছাসেবামূলক এ আয়োজন করা হয়”। 

    ইসলামিক মুভমেন্টের নারী শাখার কর্মকর্তা নাসিবা শায়খ আব্দুল্লাহ বলেন, ফিলিস্তিনের ভেতর থেকে প্রায় পাঁচ হাজারের মতো পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। মসজিদে আকসার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে সবাই মসজিদের স্বেচ্ছাসেবায় স্বতঃস্ফুর্ত অংশ নেন।

    স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিহ নামাজের জন্য অনুমোদন দিয়েছে ফিলিস্তিন সরকার।
    এছাড়া শুক্রবারেও মসজিদে জুমার নামাজ আদায় করা যাবে মর্মে করোনা বিষয়ক জরুরি নির্দেশনায় একথা জানিয়েছেন ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ