ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কলাপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

    কলাপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তারা বলেন,কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দ্রুত মামলা প্রত্যাহার না হলে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচী চলমান থাকবে।

     মানববন্ধনে বক্তব্য রাখেন মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান হিরণ, কলাপাড়া পৌর শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা যুবলীগের সহ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে কলাপাড়া উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ