ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • জার্মানিতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৯ জনের মৃত্যু, নিখোঁজ অসংখ্য

    জার্মানিতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৯ জনের মৃত্যু, নিখোঁজ অসংখ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম জার্মানির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানী ঘটেছে। এছাড়া নিখোঁজ আছেন আরও অনেকে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে শুরু হওয়া এই বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ছয়টি ভবন ধসে পড়েছে এবং নিখোঁজ আছেন অনেকে। জীবন বাঁচাতে বিভিন্ন বাসা-বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন লোকজন।

    জার্মানিতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১৯ জনের মৃত্যু, নিখোঁজ অসংখ্য

    এর আগে স্থানীয় পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানান, লোকদের উদ্ধার করতে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে পুরো পরিস্থিতির সঠিক হিসাব হাতে নেই। উদ্ধার করার তৎপরতা অব্যাহত রয়েছে।


    উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে দুই দমকলকর্মী ডুবে গেছেন। এ কাজে সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বন্যার ফলে অঞ্চলটিতে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ