ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দু’টি ঘটনায় দুই জনের মৃত্যু

    পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দু’টি ঘটনায় দুই জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দু’টি ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে জমজ দুই বোনের খেলার ছলে ওড়নায় ফাঁস লেগে লিমা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশু উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের এমদাদুল হাওলাদারের মেয়ে। 

    এছাড়া একই ইউনিয়নের মহিপুর গ্রামে একইদিন বিকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে রনজিত (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে মহিপুরের মৃত প্রীতিলাল দাসের পুত্র। স্বজনরা উভয়কে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মনিরুজ্জামান বলেন, পারিবারিক সমস্যা থাকায় মানসিক ডিপ্রেশন থেকে ছেলেটি আত্মহত্যা করতে পারে। আর মেয়েটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে ভেজা অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে খেলার ছলে ওড়না পেঁচিয়ে মারা যেতে পারে। তবে লাশ দু’টি ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ