ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • ২২ আফগান কমান্ডোকে গুলি করে হত্যা করল তালেবান

    ২২ আফগান কমান্ডোকে গুলি করে হত্যা করল তালেবান
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে ২২ কমান্ডোকে গুলি করে হত্যা করেছে তালেবান। এরা সবাই আফগান স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য। তারা সবাই অস্ত্রহীন ছিলেন। তুর্কেমেনিস্তান সীমান্ত প্রদেশ ফারিয়াবের দাওলাত শহরে গত ১৬ জুন কমান্ডোদের ভাগ্যে এই নির্মম পরিণতি ঘটে।

    সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাছে হত্যার ভিডিও ফুটেজ আসে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নেওয়া হয়। এসব ভিডিও যাচাই-বাছাইও করেছে সিএনএন। ভিডিওতে দেখা গেছে, কমান্ডোদের মৃতদেহ একটি মার্কেটের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরটির নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের লড়াই হয় তালেবানের সঙ্গে। একপর্যায়ে কমান্ডোরা অস্ত্র রেখে পালানোর চেষ্টা করেন। কিন্তু তালেবান যোদ্ধারা তাদের ঘিরে ফেলেন।

    ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে শোনা যায়, এক পথচারী বলছেন, ‘এদের গুলি কোরো না, গুলি কোরো না। আমি এদের প্রাণভিক্ষা চাই। আপনারা কীভাবে পশতুনদের হত্যা করছেন?’ কারণ, পশতুনরাই আফগানিস্তানের আদি বাসিন্দা।

    আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস জানিয়েছে, ২২ জনের মৃতদেহ পাওয়া গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ