ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • ইরাকের করোনা হাসপাতালে আগুন : নিহত বেড়ে ৬৪

    ইরাকের করোনা হাসপাতালে আগুন : নিহত বেড়ে ৬৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরাকের দক্ষিণাঞ্চলের নাসিরিয়া শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত রোগীসহ নিহত বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আগুনের ভয়াবহতায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকের সংবাদ মাধ্যম আইএনএ’ এর বরাতে জানা যায়, নিহতদের মধ্যে পাঁচজন মেডিক্যাল স্টাফ, দু’জন নার্স, তিন নারী এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী রয়েছেন। 

    এছাড়া এখনও বহু মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়ে আছে তাই মৃতের সংখ্যা ১০০ বা তার চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

    ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তাসংস্থা এএফপি’কে বলেন, করোনা ইউনিটের ভেতরে এখনও অনেক রোগী আটকা পড়ে থাকতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনা রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ