ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • আফগানিস্তানে মার্কিন শীর্ষ জেনারেলের পদত্যাগ

    আফগানিস্তানে মার্কিন শীর্ষ জেনারেলের পদত্যাগ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১২ জুলাই) এমন পদক্ষেপ নিলেন তিনি। খবর বিবিসির।

    যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটো সদস্যভুক্ত অন্য দেশগুলো প্রায় সব সেনাসদস্য সরিয়ে নিচ্ছে আফগানিস্তান থেকে। গতকাল খুব সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল মিলার তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের দুই জেনারেলের কাছে হস্তান্তর করেছেন। দুই জেনারেলের একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে মার্কিন সেনা অভিযানের তদারক করবেন। আরেকজন আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পরেও অবশিষ্ট ৬৫০ জন সেনা নিয়ন্ত্রণ করবেন।

    দায়িত্ব হস্তান্তরের পর মিলার আফগানিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলেন, বিদায় বলার সময় এসেছে।

    আফগানিস্তানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন মিলার। আফগানিস্তানের বেশির ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে তালেবান। গুরুত্বপূর্ণ সীমান্ত–ক্রসিংগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে।

    ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তালেবানদের ক্ষমতাচ্যুত করেছে। প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্য মার্কিন নেতা মনে করেন, তালেবানরা কাবুল থেকে আর আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। গতকালের ওই অনুষ্ঠানের পর আফগানিস্তানের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা হামদুল্লাহ মুহিব সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে ক্ষমতার কোনো পালাবদল ঘটবে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ