ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

    কলাপাড়ায় ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীর কলাপাড়ায় ৫ মণ বিভিন্ন প্রজাতির মৃত পোনা মাছসহ ২২ হাজার মিটার অবৈধ বেহুন্দী ও ঘন ফাঁসের জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাবনাবাদ চ্যানেল ও আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পৌর শহরের হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। 

    এছাড়া মৃত পোনা মাছগুলো গরীব অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দর নৌ-পুলিশে ইনচার্জ এসআই শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য ক্ষেত্র অফিসার মহাসিন রেজা ও এ.এসআই মামুনসহ নৌ-পুলিশের সদস্যরা।

    পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, দিনভর অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। অবৈধ জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ