ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • সোনার বুট মেসির একার, সোনার বলে নেইমারের ভাগ 

    সোনার বুট মেসির একার, সোনার বলে নেইমারের ভাগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেই ফাইনালের আগেই অবশ্য আসরের সেরা খেলোয়াড় বেছে নিয়েছিল কোপা আমেরিকার আয়োজক ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলীয় তারকা নেইমারকে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়।

    শনিবার কনমেবল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে। আসরে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজ নিজ দলকে ফাইনালে ওঠানোর স্বীকৃতি দেওয়া হয়েছে মেসি ও নেইমারকে।
    কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো আসরে দুই জনকে সেরা খেলোয়াড় নির্বাচন করা হলো। এই বিষয়ে কনমেবল বলেছে, ‘কেবল একজনকে বেছে নেওয়া সম্ভব নয়। কারণ, এই প্রতিযোগিতায় দুই জন সেরা খেলোয়াড় রয়েছে।’

    অন্যদিকে, এবারের আসরের গোল্ডেন বুট জিতেছে মেসি একাই। কলম্বিয়ার লুইস দিয়াসও মেসির সমান চার গোল করেছে। তবে মেসির অ্যাসিস্ট বেশি থাকায় মেসিই জিতেছেন সোনার বুট।

    এবারের কোপায় নিজ নিজ দলের হয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সময়ের দুই সেরা তারকা। মেসি আর্জেন্টিনার হয়ে চার গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন পাঁচটি। অন্যদিকে, নেইমার ব্রাজিলের জার্সিতে দুই গোল করার সঙ্গে সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন তিন গোল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ