ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম ও রং দিল আর্জেন্টিনার সমর্থকরা

     কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম ও রং দিল আর্জেন্টিনার সমর্থকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দুই ব্রাজিল সমর্থকের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার বেলা বারোটায় উপজেলার কুয়াকাটার পৌর এলাকার হুইচাঁনপাড়ায় এ ঘটনাটি ঘটে।

    বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও বন্ধুদের এমন কান্ড মেনে নিয়েছেন ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন। 

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা দেখার পর দুপুরের দিকে তারা দু’জনে ওই এলাকার একটি চায়ের দোকনে বসেছিলেন। এসময় পেছন থেকে এসে তাদের বন্ধু আবুবকর ও আরিফ বিল্লাহসহ বেশ কয়েকজন মাথায় ডিম, রং ও ময়দা মেখে দেয়। তাদের হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ভিডিও ধরান করে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোট করলে এ বিষয়টি ভাইরাল হয়। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

    ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল বলেন, সকালে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা দেখার পর দুপুরে আমার বন্ধুরা এ কান্ড ঘটিয়েছে। 

    আর্জেন্টিনা সমর্থক আরিফ বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমার বন্ধু সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা ও ব্রাজিল খেলার মধ্যে আর্জেন্টিনা গোলে জিতে গেছে। তাই ব্রাজিল সমর্থক বন্ধুদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ