ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ২ লাখ মানুষ

    ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ২ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ঢেউ সামলে ওঠার আগেই করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যে করোনার সংক্রমণ প্রতিরোধে দেওয়া হচ্ছে টিকা। দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬ জন। এর মধ্যে শনিবার নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন।

    শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৯৪৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ হাজার ৯৩৯ জন।


    দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন,নারী ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ৯৪৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

    শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন।

    দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ