ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • নগরীতে গাঁজাসহ দম্পতি গ্রেফতার 

    নগরীতে গাঁজাসহ দম্পতি গ্রেফতার 
    মাদকসহ গ্রেফতার দম্পতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেফতার হয়েছেন মাদক ব্যবসায়ী দম্পতি। শুক্রবার ৯ এপ্রিলের এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নগরীর ৯ নং ওয়ার্ডের রসুলপুর বস্তির জৈনক আনোয়ার হোসেন মুন্সির ভাড়াটিয়া গুলজার হোসেনের ছেলে মোঃ হাফিজ (২৮) ও তাঁর স্ত্রী রোজিনা (২৫)। তাদের কাছ উদ্ধার করা হয়েছে ১শ ৫০ গ্রাম গাঁজা। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


    শনিবার গণমাধ্যমে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফিরোজ আহম্মদ ও তার সঙ্গীয় অফিসারবৃন্দ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে বিকেল সাড়ে ৫ টার দিকে রসুলপুর বস্তি থেকে উল্লিখিত মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। পরবর্তীতে তাদের কাছ থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ