ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • প্রফেসর আফতাব উদ্দিন’র মৃত্যুতে শোক প্রকাশ

    প্রফেসর আফতাব উদ্দিন’র মৃত্যুতে শোক প্রকাশ
    প্রফেসর মোঃ আফতাব উদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব:) প্রফেসর মোঃ আফতাব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় নগরীর আমানতগঞ্জ এলাকায় কসাইবাড়ির পুল সংলগ্ন নিজ বাসভবনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন তিনি।

     মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান ডা. আদনান আহমেদ অমিয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ ও সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক আফতাব উদ্দিনের মৃত্যুতে তার পরিবার, প্রতিবেশী এবং বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ এশা নগরীর আমানতগঞ্জ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

    প্রফেসর মোঃ আফতাব উদ্দীনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগরের সদস্য ও বিসিসির সাবেক কাউন্সিলর এসএম জাকির হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    উল্লেখ্য, প্রফেসর আফতাব উদ্দীন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ব্রজমোহন কলেজে সততার সাথে শিক্ষকতা করেছেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ