ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ৮ জুলাই পবিপ্রবি'র প্রতিষ্ঠাবার্ষিকী

    ৮ জুলাই পবিপ্রবি'র প্রতিষ্ঠাবার্ষিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৮ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২১ বছরে পদার্পণ করবে । ২০০০ সালর ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের  জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে তদানিন্তন পটুয়াখালী কষি কলেজের অবকাঠামোতেই পবিপ্রবি’র ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

    বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বার্তায়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুমকি উপজলাবাসীসহ দক্ষিনবঙ্গের সাধারন জনগণ ও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রাথমিকভাবে ৩টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমান এ বিশ্ববিদ্যালয় থেকে ৮টি অনুষদের অধীনে ৯টি ডিগ্রী প্রদান করা হচ্ছে।

    ওই বার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অত্র এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নানাবিধ গবেষণা কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মসূচী হাতে নেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম (ব্লু ইকোনমি) জোরদারকল্পে পটুয়াখালীর কুয়াকাটায় মেরিন ফিশারিজ সায়েন্স এন্ড রিসার্স ইনষ্টিটিউট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

    তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ