ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • গৌরনদীতে মামলার ৫ ঘণ্টার মধ্যে অপহৃতাকে উদ্ধার

    গৌরনদীতে মামলার ৫ ঘণ্টার মধ্যে অপহৃতাকে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়েরের পাঁচ ঘণ্টার মধ্যে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।


    শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

    অভিযানে নেতৃত্বদানকারী গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বার্থী কলেজের ডিগ্রি পড়ুয়া ছাত্রীকে অপহরণের ঘটনায় শুক্রবার রাত নয়টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলার কমলাপুর গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র সাকিল হাওলাদারকে একমাত্র আসামী করা হয়। 

    পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামী সাকিলকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, শনিবার সকালে ছাত্রী ও আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ