ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্য বিভাগের অভিযোগ, দুদকে প্রেরণ

    রাজাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্য বিভাগের অভিযোগ, দুদকে প্রেরণ
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল গ্রহণের কার্ড বিতরণের অনিয়মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম তহিদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। মো. তৌহিদুল ইসলাম তহিদ উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও মনোহরপুর গ্রামের মৌলভী আব্দুর রহিমের ছেলে। 

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা মূল্যের চাল গ্রহণের একটি কার্ড দিয়ে শামীমা সুলতানা অবৈধভাবে চাল উত্তোলন করেন। ঐ কার্ডটির প্রকৃত মালিক রিক্সা চালক লতিফ মৃধা। ঘটনাটি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালত শামীমার বাড়িতে উপস্থিত হন। শামীমাকে জিজ্ঞাসা করলে তিনি জানান স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তহিদ তাকে কার্ডটি দিয়ে অবৈধভাবে চাল গ্রহণে সহায়তা করেছেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন অভিযুক্ত শামীমাকে পাঁচশত টাকা জরিমানা করেন। অপরদিকে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন খাদ্য বিভাগকে। 

    অভিযুক্ত মো. তৌহিদুল ইসলাম তহিদ এসব অভিযোগ অস্বীকার করে জানান, নির্বাচনে একটি প্রতিপক্ষ ভোটে হেরে যাবে বলে পিছনে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। 
    রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি দুদকে তদন্তের আওতাভুক্ত বিধায় অভিযোগের কপি বরিশাল দুদক উপ-পরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ