ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news

উজিরপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা, আটক ১

উজিরপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা, আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা প্রদান ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। এ ছাড়া বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটা দুটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন