ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ধান ভাগাভাগি নিয়ে কৃষক খুন

    ধান ভাগাভাগি নিয়ে কৃষক খুন
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাটে বর্গাজমির ধান ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় ময়না মিয়া (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন। 


    শুক্রবার বিকালে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের জাতু গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে। নিহত ময়না মিয়া জাতুগ্রামের মকদ্দস আলীর ছেলে। 

    এ ঘটনায় ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন আহত হয়েছেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

    স্থানীয়রা জানান, জাতু গ্রামের আব্দুস ছোবহানের মালিকানাধীন কিছু জমিতে বর্গা বোরো ধান চাষ করেন ময়না মিয়া। শুক্রবার দুপুরে জমির মালিক আবদুস সোবহান ও কৃষক ময়না মিয়া ধান ভাগাভাগির জন্য হাওরে যান। 

    এ সময় ধানের ভাগ নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে আবদুস ছোবহান ও তার পক্ষের লোকজন হামলা চালালে ঘটনাস্থলেই ময়না মিয়া মারা যান। আহত হন ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন।

    গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, নিহত ময়না মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ