ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও খাবারের মান খতিয়ে দেখার নির্দেশ দুই প্রতিমন্ত্রীর

    পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও খাবারের মান খতিয়ে দেখার নির্দেশ দুই প্রতিমন্ত্রীর
    হাসপাতালে খাবারের মান পর্যবেক্ষণ করছেন দুই প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করতে পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।

    রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিদর্শনকালে তাদের সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    হাসপাতাল ঘুরে দেখার সময় দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ওষুধপত্র ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা চিকিৎসা পেতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন দুই প্রতিমন্ত্রী।

    পরিদর্শনের একপর্যায়ে তারা হাসপাতালে রোগীদের জন্য প্রস্তুতকৃত ও পরিবেশন করা খাবারের মান এবং পরিমাণ সরেজমিন পরীক্ষা করেন। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে এবং গুণগত মান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।

    পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সার্বিক চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য সর্বোচ্চ রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীদের প্রাপ্ত খাবারে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

    স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে সাধারণ ও প্রান্তিক মানুষের মানসম্মত এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত পরিদর্শন ও প্রশাসনিক তদারকি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ