ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়
  • বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২ 

    বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। 

    শনিবার রাতে উজিরপুরে ইছলাদি টোল প্লাজার সামনে ঢাকা-বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। 

    রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৮'র মিডিয়া সেল। 

    আটককৃতরা হল নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকার মৃত সেকান্দার সরদারের ছেলে মোফাজ্জেল হোসেন (৪৬) ও  গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার মো. মাসুদের মেয়ে  সালমা (২৯)। 

    র‍্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উজিরপুর থানাধীন ইছলাদি টোল প্লাজার সামনে রাস্তার পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। এসময়  ঢাকা-বরগুনাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

    র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বলেন এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ