ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল

    মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে বিএনপির কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

    বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।


    স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল কস্টেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

    এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে আমরা ঘটনাটি জানতে পেরেছি। পরে প্রশাসনকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ