ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  •  'সিংহ ছাঁট' দিয়ে আলোচনায় ইমরান তাহির

     'সিংহ ছাঁট' দিয়ে আলোচনায় ইমরান তাহির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    উইকেট নেওয়ার পর ভোঁ দৌড় দিয়ে সবার ট্রলের শিকার হয়েছেন ইমরান তাহির। তারপরেও তার দৌড় থামেনি। এবার আইপিএলের শুরুতে তিনি আলোচনায় এসেছেন চুলের স্টাইল দিয়ে। চেন্নাই সুপার কিংসের লোগোতে সিংহের মুখ আছে। আর ইমরান তাহির যে রকম চুল ছেঁটেছেন, তাতে তাকেও পুরো সিংহের মতোই লাগছে। তার এই লুক নিয়ে বেশ আলোচনাও চলছে চেন্নাই শিবিরে।

    চেন্নাই সুপার কিংসের সতীর্থরা তাহিরকে 'পরাশক্তি এক্সপ্রেস‌' বলে ডাকে। চেন্নাইয় সুপার কিংসের পক্ষ থেকে তাহিরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাকে নতুন লুকে দেখা যায়। ভিডিওতে তাহির বলেছেন, 'পরাশক্তি এক্সপ্রেস তৈরি আছে। আপনারা কি তৈরি?' তাহিরের অনুশীলনের ভিডিও শেয়ার করেছিল চেন্নাই। আর সেখানেই 'সিংহ'রূপী তাহিরকে আবিষ্কার করেছেন সমর্থকরা।

    গত বছর আরব আমিরাতে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তাহির। একটি উইকেট নিয়েছিলেন। তবু এ বছর এই বর্ষীয়ান প্রোটিয়া স্পিনারকে দলে রেখেছে চেন্নাই। সারাবিশ্বে যখন করোনার প্রকোপ বাড়ছে, তার মধ্যে আইপিএল শুরু হয়েছে। তবে চেন্নাইয়ে ফিরে তাহির ভীষণই খুশি। নিজের সেরাটা দেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ