ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

    মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে উপজেলার ইউনিয়নের দাউদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুমকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

    এ সময় ডাকাতরা নগদ এক লাখ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

    ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। আমরা এখন আতঙ্কে আছি। 

    মঠবাড়িয়া থানার পুলিশ এসআই  আলী আকবর খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ