ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ
  • কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে শটগানসহ আটক ১ 

    কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে শটগানসহ আটক ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউখালী থানা ও পিরোজপুর সদর থানার পুলিশের বিশেষ যৌথ অভিযানে অবৈধ ১২ বোর শর্টগান উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। রোববার (৭জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    আটককৃত মো. সজিব সরদার (২৫), পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকার মো. জাফর সরদ‍ারের ছেলে। 

    পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. এবাদ আলী মোল্লার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ শিয়ালকাঠি তালুকদারহাট বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ভান্ডারিয়া থেকে কাউখালীগামী একটি কালো রঙের মোটরসাইকেল (রেজি. নং- পিরোজপুর- হ-১১-৮৮১৪) আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে সজিব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শর্টগানের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে অস্ত্রটি তার বাড়ির নিকটবর্তী স্থানে লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাউখালী ও পিরোজপুর সদর থানা পুলিশের যৌথ দল জুজখোলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সজিব সরদারের বসতঘরের পূর্ব পাশে এনায়েত মীরের সুপারি বাগান থেকে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি কালো রঙের ১২ বোর শর্টগান উদ্ধার করা হয়। 

    পুলিশ জানায়, আটক সজিব সরদারের বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এ অভিযানে একটি ১২ বোর শর্টগান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    অস্ত্র উদ্ধারের ঘটনায় পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং নেছারাবাদ- কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণয় রায় অভিযানে সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় এসআই মেহেদী হাসান ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অভিনন্দন জানান।

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ