ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মঠবাড়িয়ায় বৃদ্ধের লাশ হাসপাতালে রেখে পালিয়েছে স্বজনরা

    মঠবাড়িয়ায় বৃদ্ধের লাশ হাসপাতালে রেখে পালিয়েছে স্বজনরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পর তাঁর লাশ হাসপাতালে রেখে চলে গেছেন স্বজনরা। এ ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। রোববার রাতে ঘটনা ঘটে। 

    হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৭৫)। তিনি উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের বাসিন্দা। ডায়রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী যখন ভর্তি হয় সাথে তিনজন পুরুষ ছিল। স্যালাইন পুশ করার পরে মহিলাদের কাছে দায়িত্ব দিয়ে তাঁরা চলে যান। রোগীর অবস্থা খারাপ হলে মহিলারাও চলে যান।

    মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদিয়া ফারজানা জানান, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। এরপর সঙ্গে থাকা স্বজনরা মরদেহ রেখে হাসপাতাল ত্যাগ করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ ফিরে না আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানা গেছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ