ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু

    টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরমে পুড়ছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে পূর্ব, দক্ষিণ থেকে পশ্চিম—বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। চলমান এই তাপপ্রবাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় তাপ প্রবাহের জেরে গত কয়েক দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে।

    গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন। পৃথক এক বিবৃতিতে রাজ্য প্রশাসনের আওতাধীন সংস্থা তেলঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানিয়েছে, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টিই তাপপ্রবাহের কবলে। এই জেলাগুলোতে ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে।

    তবে মৃত্যুর ঘটনা ঘটেছে এই ১৬টি জেলার ৭টি জেলায়। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে চার জনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায়। তিন জন করে মারা গিয়েছেন ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর এবং নিজামাবাদে। সূর্যপেট, জগুলাম্বা গঢ়়ওয়াল, রঙ্গারেড্ডি জেলায় এক জন করে মারা গিয়েছেন। প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ রুপি ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।

    তেলেঙ্গানা রাজ্য আবহাওয়া ভবন জানিয়েছে, রাজ্যে শিগগিরই তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই। আগামী দু’তিন দিন এ অবস্থায় বজায় থাকবে।

    প্রসঙ্গত, বিশ্বের যে ৫০টি তপ্ত শহরের তালিকা প্রকাশিত হয়েছিল শুক্রবার, সেই তালিকায় তেলেঙ্গানার বেশ কয়েকটি শহর ছিল।

    রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, তেলঙ্গানার ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে। সেখানে তাপমাত্রা ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

    ভারতে মে মাস শুরু হতেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। দেশটির উত্তর, উত্তর-পশ্চিম থেকে মধ্য এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহের কবলে। অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। শুধু দিল্লি কিংবা উত্তরপ্রদেশই নয়, গরমে পুড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা, রাজস্থান-সহ বিস্তীর্ণ অঞ্চল।

    দিনের তাপমাত্রা যেমন ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে, তেমন রাতের তাপমাত্রাতেও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ