ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • বরিশালে ১৬৬পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বরিশালে ১৬৬পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পুলিশের চলমান মাদক বিরোধী পৃথক অভিযানে ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‍এয়ারপোর্ট থানা পুলিশ।  সম্প্রতি ‍এ অভিযান পরিচালনা করা হয়। 

    রোববার (২৪ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছন বিএমপির মিডিয়া সেল। 

    গ্রেফতারকৃতরা হলেন, বাবুগঞ্জ ‍উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত আ. খালেক হাওলাদারের ছেলে মো. রুবেল হাওলাদার (৩৭), চাঁদপাশা বটতলাএলাকার মো. আলমগীর সিকদারের ছেলে মো. আলাল হোসেন (২৮) ‍ও সদর ‍উপজেলার ১নম্বর রায়পাশা কড়াপুর ইউনিয়নের আ. ছালাম খানের ছেলে মো. আরিফ খান (২৫)। 

    পুলিশ জানায়, মাদক বিরোধী পুলিশের চলমান অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বে ‍একটি টিম  মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের অভিযান চালান। ‍এসময় রুবেল হাওলাদ‍ারকে  ৩৯ পিস ইয়াবা, চাঁদপাশা বটতলা ‍এলাকা থেকে আলাল হোসেনকে ১৫ পিস ইয়াবা ও ‍একই অভিযানে রায়পাশা কড়াপুর থেকে আরিফ খ‍ানকে ১১২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। 

    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ