ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • সংবাদ প্রকাশের জের সাংবাদিককে মারধর জামায়াত কর্মীর, থানায় ডায়েরি 

     সংবাদ প্রকাশের জের সাংবাদিককে মারধর জামায়াত কর্মীর, থানায় ডায়েরি 
    অভিযুক্ত জামায়াত কর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংবাদ প্রকাশের জের ধরে বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার এক সাংবাদিককে মারধর করেছেন স্থানীয় জামায়াত ইসলামের এক কর্মী। প্রতিবাদ করলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককেও হুমকি দেওয়া হয়।

    শুক্রবার দুপুরে বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় হামলায় অভিযুক্ত জামায়াত কর্মী অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। হামলার শিকার সংবাদকর্মী মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি স্থানীয় ‘দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার’ সংবাদকর্মী।

    পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈন বলেন, ‘মুহম্মদ ইমন খন্দকার হৃদয় জামায়াত নেতা জাকিরের জমি দখলের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে। সেই থেকেই তিনি ইমনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন স্থানীয় একটি দোকানে খাবার আনতে জাকির হোসেন হৃদয়ের গলায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে টানতে টানতে বাসার নিচে নিয়ে যান। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

    পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লোকমান হোসেন জানান, এমন হামলা কেন করা হয়েছে— এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আমাকেও মারধরের হুমকি প্রদান করে।

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, সাংবাদিকদের হুমকির ঘটনায় জামাত নেতার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযুক্ত অ্যাড. জাকির হোসেনকে ফোন দেওয়া হলে তিনি  এই প্রতিবেদককে বলেন, ফোনে কোনো কথা বলব না। চেম্বারে আসেন, সরাসরি কথা হবে। 

    বরিশাল জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আব্দুল জব্বার  বলেন, অ্যাডভোকেট জাকির হোসেন জামায়াত ইসলামের কোনো দায়িত্বশীল পদে নেই। তবে তিনি জামাতের কর্মী। এরকম ঘটনা ঘটিয়ে থাকলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ