ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পিরোজপুরে কাঠবোঝাই ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু

    পিরোজপুরে কাঠবোঝাই ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই একটি ট্রলার ডুবে কামাল বাহাদুর (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের রহমান ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

    শুক্রবার (২২ মে) সকালে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল বাহাদুর পাশের নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল হালিম বাহাদুরের ছেলে। তিনি ট্রলারটির চালক ছিলেন।

    ট্রলারের মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ফিয়ানা ফাতেমা’ নামের একটি স্টিলবডির ট্রলার কাঠবোঝাই করে ২১ মে নেছারাবাদের উদ্দেশ্যে রওনা দেয়।

    বিকেল আনুমানিক ৩টার দিকে ট্রলারটি বালিহারি গ্রামের রহমান মিয়ার ব্রিজের নিচে পৌঁছালে খালে ভাটার কারণে সেখানে নোঙর করা হয়। পরে জোয়ারের অপেক্ষায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রেখে চালক কামাল বাহাদুর কেবিনে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জোয়ারের পানির তীব্র চাপে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় কেবিনে ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে মারা যান তিনি।

    ট্রলারের মালিক মো. রিফাত জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডুবুরির মাধ্যমে ট্রলার থেকে চালক কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজিরপুর এলাকা থেকে গাছ নিয়ে ট্রলারটি নেছারাবাদে আসছিল ও পাশের একটি করাতকলে কাঠ আনলোড করার কথা ছিল।

    নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, ভাটার কারণে ট্রলারটি ব্রিজের নিচে অবস্থান করছিল। রাতে জোয়ারের পানির চাপে ট্রলারটি ডুবে গেলে চালক ভেতরে আটকা পড়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ রয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ