ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য!
  • গৌরনদীতে মহাসড়ক পার হতে গিয়ে পথচারী নিহত

    গৌরনদীতে মহাসড়ক পার হতে গিয়ে পথচারী নিহত
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার গৌরনদী উপজেলায় রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় মো. ইউনুস (৬০) নামে বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। (১৮ এপ্রিল) শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাসিন্দা।

    বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শরীফ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ইউনুস ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী ফ্রেম পরিবহণ তাঁকে চাপা দেয়। এ সময় বাসচালক ও হেলপার পালিয়ে যায়। ইউনুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    চাপা দেয়া বাসটিকে জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপ-পরিদর্শক শরীফ।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ