ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গু প্রতিরোধে নামছে মোবাইল টিম, এডিসের লার্ভা পেলেই জরিমানা বরিশালে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ তালুকদার ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার
  • ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
    প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি-সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্যপদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান।

    বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাইটেক/সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশে পেপালের কার্যক্রম শরু করতে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।

    তিনি বলেন, নির্বাচনি ইশতেহার প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে।


    তিনি আরও বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ দেওয়া সহজ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ