ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গু প্রতিরোধে নামছে মোবাইল টিম, এডিসের লার্ভা পেলেই জরিমানা বরিশালে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ তালুকদার ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

    ইসি জানিয়েছে, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তারাই এই হালনাগাদ তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের তথ্যই ১৪ মে প্রকাশিতব্য তালিকায় স্থান পাবে।

    নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়াটি নিচের সময়সূচি অনুযায়ী চলবে। খসড়া তালিকা প্রকাশ ২০ এপ্রিল, ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে, আবেদন নিষ্পত্তি ৬ মে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

    ইসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আবেদনগুলো নিষ্পত্তির পর মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ