ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা

    ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুই আসনে ভোটগ্রহণ শেষে মোট কাস্টিং ভোট পড়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়েছে।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২৩৭টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ৮৬ হাজার ৬৩৮ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৩৯ হাজার ১৯২ জন ভোট দিয়েছেন। এতে সামগ্রিক কাস্টিং হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ।

    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আসনে মোট কাস্টিং হার ৫৭ দশমিক ২৬ শতাংশ। আর ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে কাস্টিং হার ৫৮ দশমিক ৪৪ শতাংশ। এ আসনে মোট কাস্টিং হার ৫৮দশমিক ৩০ শতাংশ।


    ভোটকে ঘিরে ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত ছিল। নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে। ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ