ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায়
  • দাফনের সময় গোরস্থান থেকে লাশ নিয়ে গেলো পুলিশ

    দাফনের সময় গোরস্থান থেকে লাশ নিয়ে গেলো পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে এক শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে মৃত্যুর পূর্বে ওই শ্রমিকের চিৎকার, গলায় দাগ এবং মৃত্যুর পরে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা এই রহস্যের সৃষ্টি করেছে। ফলে দাফনে বাধা দিয়ে শহরের কাজীর গোরস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
    এর আগে ২৭ জুন গভীর রাতে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডস্থ পলাশপুর এলাকার ১৭ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। মৃত দিনমজুর রুহুল আমিন (২০) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, ‘ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রাই বিষয়টি আমাদের জানিয়েছে। তাই দাফনের পূর্বে গোরস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘রাতে রুহুলের ঘর থেকে চিৎকার শোনে এলাকাবাসী। সোমবার সকালে তার বাবা স্থানীয় ফার্মাসিস্টকে ঘরে ডেকে নিলে তিনি রুহুলকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের না জানিয়েই পরিবারের সদস্যরা দ্রুত তার দাফনের চেষ্টা করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাছাড়া রুহুলের গলায় দাগ ছিল বলে জানিয়েছেন নিহতের প্রতিবেশী কয়েকটি সূত্র।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ