ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

    কলাপাড়ায় ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

                          
    পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের  ভুল চিকিৎসায় নবজাতকসহ এক প্রসূতির মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে ওই প্রসুতির মৃত্যু হয়েছে। মৃত প্রসূতি রুনা (২০) উপজেলা নীলগঞ্জ  গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী । 

    প্রসূতির পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫জুন) প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে রুনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময়  কর্তব্যরত নার্স অনেক চেষ্টা করার পরও বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি। এসময় নার্সদের পরামর্শে হাসপাতালের আবাসিক চিকিৎসক জুনায়েদ খান লেলিনের কাছে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। তার পরামর্শে রুনাকে ব্যক্তি মালিকানাধীন কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। 

    ওইদিন রাতেই রুনার সিজার করেন ডাক্তার লেলিন। পরদিন শনিবার (২৬জুন) সকালে নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করে এবং ওই দিনই নবজাতক  মারা যায়। পেটফোলাসহ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রবিবার (২৭জুন) রাত ৮টায় ডাক্তার লেলিনের ভাড়া করা গাড়িতে করে প্রসূতি রুনাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার (২৮জুন) ভোররাতে সেখানে মারা যান রুনা।

    রুনার স্বামী জসিম উদ্দিন বলেন, লেলিনের ভুল চিকিৎসা তার নবজাতকসহ স্ত্রীর মৃত্যু হয়েছে। সিজারের সময় নবজাতকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কেটে যাওয়ার বড় ক্ষত ছিল। সিজারের পর সেলাই না করে কসটেপ দিয়ে কাটা জায়গা আটকে দেয়া ছিল। 

    এ বিষয়ে জানার জন্য হাসপাতালের আবাসিক চিকিৎক জুনায়েদ খান লেলিনের চেম্বারে গেলে চেম্বার বন্ধ পাওয়া যায়। মুঠোফোন  রিসিভ না করায় তার বক্তব্য নেয়া  সম্ভব হয়নি।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ