ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • গৌরনদীতে শহীদ জননী সাহান আরা বেগমের স্মরণসভা

    গৌরনদীতে শহীদ জননী সাহান আরা বেগমের স্মরণসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র সহধর্মিণী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সভাপতিত্বে স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা পারভীন হাফিজ প্রমুখ। 

    স্মরণ সভায় আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ