ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া সব বন্ধ

    সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া সব বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনে জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, সর্বাত্মক লকডাউন বলতে যে চিন্তাটি করা হয়েছে সেটা হলো শুধু জরুরি সেবা ছাড়া আর কোনো কিছুই চলবে না। এখন যেমন কিছু কিছু বিষয়ে নমনীয়তা দেখানো হচ্ছে, সেটি হয়তো তখন আর করা হবে না।

    দেশের জনস্বাস্থ্যবিদেরাও এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারাদেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। পরদিন ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। যা আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত জারি থাকবে।

    লকডাউন বাড়বে কিনা এ নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরের দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর ইঙ্গিত দেন।

    চলমান লকডাউনে গণপরিবহন ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও গত বুধবার (৭ এপ্রিল) শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চলাচলের অনুমোদন দেয়। আর শুক্রবার থেকে শপিংমল ও দোকানপাট খোলা হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ