ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ত্রাণের ঘর পেতে ঘুষ না দেয়ায় প্রতিবন্ধীকে মহিলা মেম্বারের মারধর

    ত্রাণের ঘর পেতে ঘুষ না দেয়ায় প্রতিবন্ধীকে মহিলা মেম্বারের মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন ও ভূমিহীনদের উপহার হিসেবে ঘর দেওয়ার বিনিময়ে ঘুষ লেনদেন ও প্রতিবন্ধী কবির জোমাদ্দারকে (২৬) শরীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে মহিলা মেম্বার শাহনাজ বেগমের বিরুদ্ধে। 

    তিনি উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদ এর সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬ নম্বর) মেম্বার। ঘর দেওয়ার কথা বলে তিনি প্রতিবন্ধী কবিরের কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। স্ত্রীর গহনা বন্ধক রেখে ও ধার-দেনা করে মেম্বার শাহনাজকে ৩০ হাজার টাকা দেয় প্রতিবন্ধী কবির। এ টাকা দেওয়ার পর শুরু হয় ঘরের কিছু কাজ। 

    এদিকে, বাকি ৩০ হাজার টাকা দিতে কবিরকে চাপ দেন মেম্বার শাহনাজ। টাকা দিতে না পারায় শনিবার (২৬ জুন) রাতে চরশিবা বাজারে কবিরের কাছে মেম্বার শাহনাজ টাকা চায়। টাকা দেওয়ার জন্য সময় চাইলে মেম্বার ক্ষিপ্ত হয়ে তার ছেলে শান্তকে নিয়ে কবিরকে এলোপাথারি মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। 

    পরে স্থানীয়রা কবিরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় প্রতিবন্ধী কবির গত রবিবার রাতে অভিযুক্ত মহিলা মেম্বার শাহনাজের বিরুদ্ধে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। 

    জানা গেছে, প্রতিবন্ধী কবির উপজেলার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামের মৃত নূর ইসলাম জোমাদ্দারের ছেলে। কবির ঝাল মুড়ি বিক্রি করা ছাড়া অন্য কোন লাভজনক পেশায় নিয়েজিত হতে পারছেন না। এ কারণে অর্ধাহারে অনাহারের মধ্য দিয়ে পরিবারের ৬ সদস্য নিয়ে সংসারের ঘানি টানতে হয় তাকে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

    কবির জানান, তাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময়ে কবিরকে হত্যার হুমকিও দেয়া হয়। অন্যদিকে, মেম্বার শাহনাজ বেগম মারধরের বিষয়টি অস্বীকার করেন। 

    গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, 'কবিরের শরীরের বিভিন্ন স্থানে এবং বাম কাধে আঘাতের চিহ্ন গুরুতর। তিনি চিকিৎসাধীন রয়েছেন।'

    এছাড়াও তদন্তকারী গলাচিপা থানার উপ-পরিদর্শক নুরুন নবী জানান, 'ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা হবে।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ