ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • পটুয়াখালীতে পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

    পটুয়াখালীতে পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা
    পাওনা টাকার জেরে নিয়ে যাওয়া গরু। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে।

    শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জলিল প্যাদা মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।

    স্থানীরা জানান, কৃষক আব্দুল বারেক মজুমদারের দুটি গরু নিয়ে যান জলিল প্যাদা। পরে বারেক বিষয়টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে জানান।

    এ ঘটনায় পঞ্চায়েত বাজার এলাকায় চেয়ারম্যান ফোরকান ও সাবেক ইউপি সদস্য রেজার উপস্থিতিতে এক বৈঠক বসে। বৈঠকে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন— বারেকের ছেলের কাছে তার ভাই টাকা পাবেন। সেই পাওনা আদায় করতেই বারেকের গরু দুটি নিয়ে আসা হয়েছে।

    তিনি জানান, এ বিষয়ে আদালতে একটি মামলা চলছে।

    কৃষক বারেক মজুমদার বলেন, আমাকে অসহায় দেখে গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই।

    জলিল প্যাদা এ ঘটনায় গরু নেওয়ার সত্যতা স্বীকার করলেও কোনো প্রমাণ বা কাগজপত্র বৈঠকে উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান। তিনি বলেন, পাওনার কথা বললেও কোনো প্রমাণ দেখাতে পারেনি।

    দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ