ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

    কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৭)। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রিফাত (২১)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


    সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফা আক্তার বরিশাল জেলার বায়োরগাতি এলাকার আ. খালেক হাওলাদারের মেয়ে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস ধরে স্বামী-স্ত্রী কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিবেশীদের ভাষ্যমতে, তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।


    স্থানীয় বাসিন্দা আক্কাস জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের ভেতরে আরিফা আক্তারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


    আরেক স্থানীয় বাসিন্দা শহিদ বলেন, ঘুমের মধ্যে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভাঙে। বাইরে এসে দেখি ঘরে ভয়াবহ পরিস্থিতি। রিফাত তখন দরজার কাছে বসেছিলেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

    এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সিআইডির একটি টিমকে খবর দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ