ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গ্যাস বিক্রি করে পালিয়ে যাওয়ার ঘটনায় বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের  

    গ্যাস বিক্রি করে পালিয়ে যাওয়ার ঘটনায় বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে ১৭০ পিচ গ্যাস সিলিন্ডার বিক্রি করে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার অভিযোগে সুজন চন্দ্র সমাদ্দার (৩১) নামের এক বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

    মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে  নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান (রাজ্জাক খান) সড়কের বাসিন্দা মৃত শাহজাহান সরদারের ছেলে নিজাম সরদার বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। তিনি ওই এলাকার সরদার এন্টারপ্রাইজ নামের এলপিজি গ্যাসের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী। 

    অভিযুক্ত সুজন চন্দ্র সমাদ্দার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ার নীলগঞ্জ গ্রামের অমল সমাদ্দারের ছেলে।  

    অভিযোগ সূত্রে জানা যায়, নিজাম সরদারের সরদার এন্টারপ্রাইজ এলপিজি গ্যাসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন সুজন চন্দ্র সমাদ্দার। চলতি বছরের ৪ নভেম্বর রাত পৌনে ১০ টার দিকে নগরীর ফিসারী রোড়ের খলিল স্টোরের সামনে ১৭০ পিচ গ্যাস সিলিন্ডার বিক্রি করে নিজাম সরদার (বাদী) কে না বলে অটো গাড়ি রেখে চলে যায় বিক্রয় প্রতিনিধি সুজন চন্দ্র সমাদ্দার।  যার বর্তমান বাজার মূল্যে ২ লাখ ২৫ হাজার টাকা। পরে সুজন চন্দ্র সমাদ্দারের মুঠোফোনে ফোন দিলে বন্ধ পান তিনি। ওইদিন রাত ১১ টার দিকে ফিসারী রোড়ের খলিল স্টোরের সামনে এসে সুজন চন্দ্র সমাদ্দারের বাবা-মা ঘটনা শুনে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় এ অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজাম সরদার। 

    অভিযোগের বিষয়ে বিক্রয় প্রতিনিধি সুজন চন্দ্র সমাদ্দারের মুফোফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

    তবে অভিযোগ দায়েরের বিষয়টি সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন উল ইসলাম বলেন, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। 
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ