ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বরগুনায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৫

    বরগুনায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে আমতলী ফেরিঘাট সংলগ্ন সড়কের পাশে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে, স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ সময় বাসের মধ্যে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

    পরে এ ঘটনায় জড়িতদের ধরতে রাতে আমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন, আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান রাসেল (২৯), গুলিসাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. পারভেজ খান (২৮), পৌর যুবলীগ সদস্য মো. তন্ময় গাজি (৩৩), পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মো. কাওছার আহমেদ রনি (৩৩) এবং সাবেক ছাত্রলীগ কর্মী মো. ছগির মল্লিক (২৩)।

    এ বিষয়ে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। দেশের চলমান ঘটনা প্রবাহের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে আমাদের ধারণা।

    আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপর অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ